হোম > জাতীয়

উত্তরায় মারধরের শিকার আহত সাবেক সেনাসদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মারধরের শিকার আহত সাবেক সেনাসদস্য মাহবুব আলমের মৃত্যু হয়েছে। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। উত্তরা পূর্ব থানা এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।

তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানা এলাকার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে বডিগার্ডের (গানম্যান) চাকরির জন্য গিয়েছিলেন। সে সময় সেখানে একটি প্যারাডো ও নিশান প্রাইভেট কার আসে। প্যারাডো গাড়ি থেকে একজন নেমে হঠাৎ করে তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যে আরও পাঁচ-ছয়জন মিলে এলোপাতাড়ি তাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। বাবার নাম মৃত রেজাউল ইসলাম। উত্তরা পূর্ব থানা এলাকায় থাকতেন এবং সেখানেই চাকরি করতেন।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের