হোম > জাতীয়

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণে ব্যয় হবে ১৫০ কোটি টাকা

৯ লাখের বেশি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসার

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশের ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) একযোগে প্রশিক্ষণ শুরু করা হবে। আগামী সেপ্টেম্বর থেকে ৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করবে ইসি। এর আগে এসব কর্মকর্তার জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবে কমিশন। এই কর্মযজ্ঞে রাষ্ট্রের ব্যয় হবে প্রায় দেড়শ কোটি টাকা।

জানা গেছে, এবার ভোটার বাড়ায় ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যাও বাড়বে। ৪৪ হাজারের বেশি কেন্দ্রে ভোটকক্ষ হবে পৌনে ৩ লাখের মতো। এতে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোট কর্মকর্তা নিয়োজিত থাকবেন প্রায় ৯ লাখ ২৫ হাজারের মতো। প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, ভোটকক্ষে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুজন পোলিং অফিসার ভোটারদের ভোটদানে সহায়তায় দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে ইসির নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ১ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে। প্রায় সাড়ে তিন হাজার প্রশিক্ষক তৈরি করা হবে, যারা ভোটের আগে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন।

আসাদুজ্জামান আরো জানান, প্রশিক্ষণ কর্মসূচিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলায় নিয়োজিতদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নিয়ে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে ইসি। এ ক্ষেত্রে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ তফসিল ঘোষণার পর শুরু হবে। এর আগে সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ।

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী