হোম > জাতীয়

২১ নভেম্বর যান চলাচল সীমিত থাকবে ঢাকা সেনানিবাসে

সশস্ত্র বাহিনী দিবস

আতিকুর রহমান নগরী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওইদিন সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের রাস্তাহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে নৌবাহিনীর জাহাজ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আগামী ২১ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও চাঁদপুরে নৌবাহিনীর নির্ধারিত জাহাজ কিছু স্থানে সর্বসাধারণের দেখার জন্য দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত রাখা হবে।

ঢাকা— সদরঘাট, ঢাকা। চট্টগ্রাম— নেভাল বার্থ/বিএন আরআরবি খুলনা নেভাল বার্থ/রকেট ঘাট। খুলনা— দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর। বরিশাল— বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁট। চাঁদপুর— চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাট।

সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণে প্রযুক্তিগত সহায়তায় এআই অ্যাপ ‘মাইট্রি’

তরুণদের এআই ও রোবটিক্স গবেষণায় প্রধানমন্ত্রীর সমর্থনের আশ্বাস

৪৯তম বিসিএসে নিয়োগ পেলেন যারা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে যা জানাল মন্ত্রণালয়

দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’