হোম > জাতীয়

আইনজীবী রঞ্জুর ওপর নয়নের হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীকে কথা বলার আহ্বান নাজিবুরের

আমার দেশ অনলাইন

পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রঞ্জুকে গাড়ি থেকে জোর করে টেনে বের করে ঘরে আটকে রেখে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনায় জড়িত যুবদল নেতা নয়ন ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। একই সঙ্গে এ বিষয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি ও সুস্পষ্ট ভূমিকা কামনা করেছেন তিনি। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান।

সংসদে দেওয়া বক্তব্যে মোহাম্মদ নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা সুপ্রিম কোর্টের এই সম্মানিত আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করে। এ সময় অ্যাডভোকেট রঞ্জু বারবার নিজেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও হামলাকারীরা থামেনি। পরে তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের অনেক সদস্য উপস্থিত রয়েছেন উল্লেখ করে পাবনা-১ আসনের এই সংসদ সদস্য বলেন, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি আমি আজকে আশা করছিলাম, আইনমন্ত্রীর একটা বিবৃতি আশা করছিলাম। আমরা মবের বিরুদ্ধে কথা বলি। আমরা আশা করেছিলাম যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি।

বিষয়টির গুরুত্ব তুলে ধরে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে কথা বলার আহ্বান জানান সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,৩১৪

আইনজীবী রঞ্জুর ওপর নৃশংস হামলা, বুধবার সারাদেশের বারে প্রতিবাদ কর্মসূচি লইয়ার্স কাউন্সিলের

ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

হলুদ সাংবাদিকতা ও সংসদকে হেয় করার অভিযোগ তুলে তদন্তের দাবি এমপি সেলিম ভূঁইয়ার

জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তরুণদের অনুরোধে তাদের টাকায় কেনা পাঞ্জাবি পরে হাদি হত্যার বিচার চাইলেন এমপি মাসুদ

পারমাণবিক বিদ্যুতে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ: প্রযুক্তিমন্ত্রী

লোহালিয়া নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানালেন এমপি মাসুদ

শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী