হোম > জাতীয়

সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৫

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

গাজীপুর সদর উপজেলার বাসন থানায় নিহতের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অন্য এক যুবককে মারধরের ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

নিহত আসাদুজ্জামান তুহিন (৩২) 'দৈনিক প্রতিদিনের কাগজ' পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দোষীরা আটক হলে হত্যাকাণ্ডের আসল কারণ জানা যাবে।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের

দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন