হোম > জাতীয়

ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন

রংপুরে সিইসি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: ভিডিও থেকে নেয়া

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটে আইন আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। শনিবার সকালে রংপুরে তিনি একথা বলেন।

তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি হবে। বিগত বিতর্কিত নির্বাচন প্রক্রিয়ায় যারা যুক্ত ছিলো, তাদের বাদ দিয়ে নতুনদের যুক্ত করা হবে।

নিরপেক্ষতা নিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না; ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেয়া যেমন নাগরিক দ্বায়ীত্ব; তেমন ঈমানি দ্বায়িত্বও বটে।

এর আগে সুষ্ঠু, গ্রহণযোগ্য, স্বচ্ছ নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা চেয়ে সিইসি বলেন, কমিশনের দায়িত্ব হবে সবার জন্য লেভেল প্লেয়িং ঠিক রাখা। নির্বাচনকে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি। বিশ্ববাসীকে দেখাতে চায় নির্বাচন কমিশনের চেষ্টা এবং আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে কমিশন উল্লেখ করে তিনি বলেছেন, একমাসের পরিকল্পনা আছে কমিশনের। শুধু রাজনৈতিক দল নয় সব স্টেক হোল্ডারের সাথে বসবে ইসি। কেন্দ্রে ভোটার নিয়ে আসা এবং মানুষকে ইসির প্রতি আস্থা ফেরানো চ্যালেঞ্জ। ইসির নিরপেক্ষ কাজেই জনগণের আস্থা ফিরবে।

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু