হোম > জাতীয়

দায়িত্ব শেষে নিজ পেশায় ফিরলেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজের আগের কর্মস্থলে ফিরলেন নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে ড. ইউনূসকে তার দীর্ঘদিনের সহকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। মুহাম্মদ ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রোববার সকালে মিরপুরে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পোস্টে আরো জানানো হয়- ইউনূস সেন্টারে পৌঁছে তিনি গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে।

দপ্তরে ফেরার পরপরই প্রফেসর ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

১৮ মাস আগে তিনি ‘ইউনূস সেন্টার’ থেকে বিদায় নিয়ে দেশের রাজনীতির বিশেষ এক সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের হাল ধরেছিলেন।

পরে তিনি গ্রামীণ সংগঠন এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং উপদেষ্টাদের সাথে বৈঠকে যোগ দেন।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার