হোম > জাতীয়

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে। রোববার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের বিস্তৃর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রপ্তানীমূখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুন ঠিক করা, কৃষি সেচের খাল খননসহ বিবিধ বিষয়ে মন্ত্রী সরকারের পরিকল্পনার কথা জানান।

মতবিনিময়কালে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, প্রকৃত কৃষকগণ যাতে প্রণোদনা, কৃষি ঋণসহ কৃষিবিষয়ক সহায়তা পায় সে বিষয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড প্রদানের জন্য সরকার কাজ শুরু করেছে বলেও প্রতিমন্ত্রী জানান।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার