হোম > জাতীয়

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল পর্যালোচনার কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

গণপূর্ত অধিদপ্তরের দর তফসিল (রেট শিডিউল) পর্যালোচনার জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন অনুবিভাগ-১) আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে রয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি, বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক পদমর্যাদার প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার প্রতিনিধি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা শাখা-২) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ রয়েছে- এই কমিটি দর তফসিলের আইটেমসমূহের বাজার মূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা যাচাই করে দ্রুত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইন্স স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ