হোম > জাতীয়

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার অভিযোগ পরীমণির বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে হেনস্তার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এদিন বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। ১৫ মিনিট পর, বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, আদালত প্রাঙ্গণে ভিড়ের মধ্যে পরীমণির সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে সাংবাদিক রবিউল ইসলাম রাজুর সঙ্গে অশোভন, আপত্তিকর ও অপেশাদার আচরণ করা হয়।

উল্লেখ্য, বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। ওই দিন পরীমণি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

কাতারে তিন বছরের মিশনে যাচ্ছেন নৌবাহিনীর ২৪ সদস্য

এএসপি হলেন পুলিশের ৬৭ পরিদর্শক

উত্তরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মেধাবীদের দেশে ধরে রাখতে মেধার মূল্যায়ন জরুরি: শায়খ আহমাদুল্লাহ

ঢামেকে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, শুনলেন রোগীদের বিভিন্ন অভিযোগ

আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

‘তোমরাই বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মালিক’

শিক্ষা খাতে সহযোগিতায় আরো জোরদার হবে বাংলাদেশ-চীন সম্পর্ক: শিক্ষামন্ত্রী