হোম > জাতীয়

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাতায়াতে ৮ জোড়া বিশেষ ট্রেন

স্টাফ রিপোর্টার

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই বিশেষ ট্রেন ভাড়া করছে বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশেষ ট্রেনের জন্য তাদের অনুকূলে আগাম ভাড়া পরিশোধ করতে হবে। তবে, ৮ জোড়া ট্রেনের মোট ভাড়া কত আসবে তা এখনো জানা যায়নি।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ৫ আগস্ট মঙ্গলবার ঢাকায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতার অংশগ্রহণের জন্য চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর, নারায়নগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ, নরসিংদী-ঢাকা-নরসিংদী, সিলেট-ঢাকা-সিলেট, রাজশাহী-ঢাকা-রাজশাহী, রংপুর-ঢাকা-রংপুর এবং ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে যাতায়াতে ৮ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার অনুমোদন দেয়া হয়েছে।

স্পেশাল ট্রেনগুলোর ইঞ্জিন হায়ার চার্জ, ভাড়া ও অন্যান্য সকল পাওনা আদায় সাপেক্ষে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এই ৮ জোড়া ট্রেনের মোট কত টাকা ভাড়া আসবে সেটা এখনো চূড়ান্ত হিসাব হয়নি বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছিল। এজন্য তাদের প্রায় ৩২ লাখ টাকা ভাড়া গুনতে হয়েছে। এদিকে আজ শাহাবাগে সমাবেশে যাতায়াতের জন্য প্রায় ১০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম ছাত্রদল ২০ বগির এই বিশেষ ট্রেন ভাড়া করেছে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন