হোম > জাতীয়

ভ্রমণের অনুমতি মিললেও সেন্টমার্টিন যেতে পারছেন না পর্যটকরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

চলতি মাসের ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়া হয়। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত দ্বীপের প্রায় ১৫০টি হোটেল, রিসোর্ট ও কটেজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় এখনো শুরু হয়নি পর্যটকবাহী জাহাজ চলাচল। ফলে দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হলেও সেখানে যেতে পারছেন না পর্যটকেরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নথিপত্র, বিভিন্ন সংস্থার ছাড়পত্র এবং রুট পারমিট পাওয়ার প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। এ ছাড়া পর্যটকদের নিবন্ধনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্ধারিত ব্যবস্থাও পুরোপুরি চালু হয়নি। সব প্রস্তুতি শেষ হলে আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হতে পারে।

সরকারের সংশোধিত নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণের পাশাপাশি সেখানে রাতেও থাকতে পারবেন। দীর্ঘ এক বছর পর পর্যটকদের জন্য দ্বীপটি খুলে দেওয়া হলেও জাহাজ চলাচল শুরু না হওয়ায় হতাশ স্থানীয় ব্যবসায়ীরা।

সেন্টমার্টিনে স্থায়ীভাবে বসবাস করেন প্রায় ১২ হাজার মানুষ। তাদের বড় একটি অংশ হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসা ও নৌপরিবহনের সঙ্গে জড়িত। শুধু হোটেল-রিসোর্ট খাতেই স্থায়ী ও অস্থায়ীভাবে কাজ করেন প্রায় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ কর্মী।

দ্বীপের একটি রিসোর্টের মালিক বলেন, সব প্রস্তুতি নিয়েও জাহাজ চলাচল শুরু না হওয়ায় আমরা হতাশ। আমার মতো দ্বীপের প্রায় ১০০টি হোটেল-রিসোর্ট পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে।

এআরবি

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক কুমার বিশ্বজিত

২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন

অন্ধ্র উপকূলের দিকে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বাড়ল অটোগ্যাসের দামও, রাত থেকেই কার্যকর

এক মাসের ব্যবধানে আবারো বাড়ল এলপিজির দাম

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস থেকে শেনজেন ভিসা সেবা স্থগিত

শিক্ষকদের দক্ষ করতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রয়োজন: শিক্ষামন্ত্রী

চার ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল শুরু

আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের