হোম > জাতীয়

পলাতক ফ্যাসিস্টদের বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া যায় না: প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। তিনি প্রবাদ উল্লেখ করে বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—সুযোগ পেলেই এই দলটির চরিত্র যে কখনোই ঠিক হবে না, গত কয়েক দিনের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে।

দেশে ও প্রবাসে অবস্থানরত এই গোষ্ঠীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে সংসদ নেতা জানান, তারা বিদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এছাড়াও এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার অপচেষ্টা, আমেরিকায় এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন বাংলাদেশি নারী শিল্পীর ওপর বর্বরোচিত হামলার ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেন, ওই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্দেশ দিয়েছেন গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দিতে এবং হত্যার জন্য তালিকা প্রস্তুত করতে। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি নিজেরাই প্রমাণ করেছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং তারা একটি চিহ্নিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’।

বিদেশে অবস্থানরত এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের প্রতি কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্ট হয়ে গেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বদলে সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক রাখতে আগ্রহী। তবে দেশপ্রেমিক জনগণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারো বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি বলে তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।

এছাড়া দেশের রপ্তানি আয়ের প্রধান খাত গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনেও বিদেশে পলাতক এই সন্ত্রাসী শক্তির উস্কানি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। শ্রমিকদের কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিগগিরই মজুরি কমিশনের মাধ্যমে শ্রমিকদের জন্য নতুন সর্বনিম্ন বেতন কাঠামো ঘোষণা করা হবে।

শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কাল থেকে ঝরবে বৃষ্টি

জুলাই সনদ বাস্তবায়ন ও চাঁদাবাজি দমনসহ সংসদে যেসব বিষয়ে কথা বললেন বিরোধীদলীয় নেতা

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা ও দেশজুড়ে সহিংসতায় ১৪ বিশিষ্ট নাগরিকের নিন্দা

এরা কোনো রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

দেড় দশকের অর্থনীতি পঙ্গুত্বের প্রভাব এই সরকারকে বহন করতে হচ্ছে: অর্থ উপদেষ্টা

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরায় পলাতক ফ্যাসিস্টরা অগ্নিসংযোগের সুযোগ পাচ্ছে

ঢাকার পল্লবীতে বাসে আগুন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ মৃত্যু

মাতারবাড়ি প্রকল্প ও জাপান সফরের চুক্তি নিয়ে সংসদে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির

প্রতিটি আসনে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব জামায়াত এমপির