হোম > জাতীয়

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু করল সরকার

স্টাফ রিপোর্টার

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব ও ভুয়া তথ্যের বিষয়ে অভিযোগ জানাতে হটলাইন চালু করেছে সরকার।

সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রধান উপদেষ্টার সরকারি অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে একটি ডিও প্রকাশ করে বলা হয়েছে, জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইভিনফরমেশন বিষয়ে অভিযোগ গ্রহণের জন্য হটলাইন নম্বর ০১৩০৮৩৩২৫৯২ চালু করা হয়েছে।

এছাড়া notify@ncsa.gov.bd ঠিকানায় ই-মেইল করেও অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গঠন করা হয়েছে কেন্দ্রীয় সাইবার অপরাধ প্রতিরোধ কমিটি।

সরকারের এ উদ্যোগের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

লোডশেডিং কমানোর চেষ্টা করছে সরকার

সরকারি চাকুরেদের বেতন বাড়ছে ১৪২% পর্যন্ত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

আইপিইউ সেক্রেটারিকে আ.লীগের চিঠি, জবাব দিলেন সংসদ সদস্যরা

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ