হোম > জাতীয়

মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না আমরা কত পিছিয়ে আছি

মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বলেছেন, উন্নয়নের দাবির বাস্তব চিত্র মাঠে না নামলে বোঝা যায় না। উন্নয়নের মহাসড়কে হাঁটলেই স্পষ্ট হবে আমরা কতটা পিছিয়ে আছি। জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়নে দলীয়করণের ঊর্ধ্বে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখান থেকে কোনো আর্ন করতে আসিনি। আমরা মিতব্যয়ী হব এবং এ মন্ত্রণালয়ের উন্নয়নে সবদিক দিয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বহু মানুষ প্রাণ দিয়েছেন। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে চাই। এজন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

এ সময় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, আমি এমন একটি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছি, যেখানে আমার বাবাও কাজ করেছেন। এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো গতিশীল করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে উভয় মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। পরে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দ্রুততম সময়ের মধ্যে জেলা-উপজেলা ও পৌরসভা নির্বাচন

জিয়াউর রহমানের ফরেন পলিসিতে ফেরত যাচ্ছি: পররাষ্ট্রমন্ত্রী

সরকারি দল গাড়ি-প্লট না নেওয়ার ঘোষণায় টিআইবির সাধুবাদ

নিসচার কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রমজানের শুরুতে চাহিদা বাড়ার প্রভাব নিত্যপণ্যের দামে

পবিত্র রমজানে অধিক মুনাফা করবেন না

প্রধানমন্ত্রী ইতিবাচক, পাহাড়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেবে সরকার

মব কালচার থাকবে না: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, পিএস-২ ও এপিএস-২ নিয়োগ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ