হোম > জাতীয়

টেকনাফে নৌবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী। শুক্রবার রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ কর্তৃক শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘরে তল্লাশি করে- ১টি বিদেশি পিস্তল, ২টি দেশি পিস্তল, ১টি একনালা বন্দুক, ৭ টি ৪০ মিঃ মিঃ HE MG-3 গ্রেনেড, ৩টি৪০ মিঃ মিঃ HE MG-4 গ্রেনেড, ৪৩ রাউন্ড-লাইভ এম্যুনিশন, ১টি পিস্তল ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তল বল, ২০ রাউন্ড ফাকা কার্তুজ এবং ০৩ টি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। ৫ ডিসেম্বর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার থেকে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়