হোম > জাতীয়

‘হাসিনার দপ্তরের’ ১৫ গাড়ি চালকের প্লট বাতিল

স্টাফ রিপোর্টার

রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে পনের জন গাড়ি চালকের নামে বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বহির্ভূতভাবে সাময়িক বরাদ্দকৃত প্লটসমূহের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

যাদের প্লট বাতিল করা হয়েছে, গাড়ি চালক মো. বোরহান উদ্দিন এবং মো. বেলাল হোসেনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ি চালক মো. সাইফুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ি চালক মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ি চালক মো. মাহবুব হোসেন ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ী চালক মো. মিজানুর রহমান ও মো. বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট; গাড়ী চালক মো. নুরুল ইসলাম ও মো. রাজন মাদবরের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট এবং গাড়ি চালক মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লট।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দ বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের আলোকে গঠিত দু’টি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

তাদের দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায় যে, আলোচ্য আবেদনকারীগণ ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বহির্ভূতভাবে তাদের নামে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে। দু’টি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আলোচ্য ১৫ (পনের) জন গাড়ি চালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরিত পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জরুরিভিত্তিতে এসকল প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর

জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে সরকারের ৯ সিদ্ধান্ত

নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী, সরকারের কাছে জবাব চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান

উপকূলে তিন দিন বৃষ্টি ঝরলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা

চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ইউরোপে জনশক্তি পাঠাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক