হোম > জাতীয়

মাউশির নতুন ডিজি আজাদ খান

বিতর্কিত ডিজি এহতেসাম ওএসডি

স্টাফ রিপোর্টার

ব্যাপক বিতর্ক ও আন্দোলনের মুখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেসাম-উল হককে সরিয়ে নতুন ডিজি নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে মাউশির নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

আলাদা এক প্রজ্ঞাপনে ড. মো. এহতেসাম উল হককে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এর আগে ৩০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২ ফেব্রুয়ারি তাকে মাউশির ডিজি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। তার এই নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। পতিত আওয়ামী সরকারের সময়ে সুবিধাভোগী হিসেবে অভিযোগ করে তার অপসারণে আলটিমেটাম দেন শিক্ষকরা।

এর আগে গত ৪ জানুয়ারি চাকরি বয়সসীমা শেষ হওয়ায় অবসরোত্তর ছুটিতে যান মাউশির ডিজি অধ্যাপক এ বি এম রেজাউল করীম। তারপর থেকে এ পদটি ফাঁকা ছিল।

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী