হোম > জাতীয়

গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ

আইন উপদেষ্টা আসিফ নজরুল

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ। কেউ কেউ এমনও প্রচার করছে যে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন—যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সোমবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল লিখেন,

মিথ্যে বনাম সত্য

অন্তর্বর্তীকালীন সরকার বা আমার সম্পর্কে মিথ্যাচার নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ এখন প্রচার করছে যে মোবাইল ফোন সেট নিয়ে প্রবাসীদের প্রতি অন্যায় ও বৈষম্য করা হচ্ছে। এ সম্পর্কে প্রকৃত তথ্য নিচে তুলে ধরছি।

মিথ্যা: সরকার নতুন নিয়ম করেছে একটার বেশি মোবাইল সেট বিদেশ থেকে নিয়ে আসলে ট্যাক্স দিতে হবে।

সত্য: শেখ হাসিনা আমলে প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত ফোনসেটের সাথে মাত্র একটা নতুন সেট আনতে পারত। প্রবাসীদের সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার আরো বেশি (দুইটা নতুন) ফোনসেট আনার অনুমতি দিয়েছে। অর্থাৎ প্রবাসী কর্মীরা নিজের ব্যবহৃত সেটের সাথে ২টা নতুন সেট আনতে পারছে। দুইটার বেশি আনলে অতিরিক্তটার জন্য শুধু ট্যক্স দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল পরিবর্তন করে এই আইনটা করেছে প্রবাসীদের সুবিধা দেয়ার জন্য। তবে এই সুবিধা বিএমইটি (প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়) থেকে ছাড়পত্র নিয়ে বিদেশে যাওয়া প্রবাসী কর্মী ভাইদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই প্রযোজ্য থাকছে।

মিথ্যা: প্রবাসী ভাইদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে।

সত্য: শুধু প্রবাসীদের জন্য এধরনের কোনো আইন করা হয়নি। প্রকৃত তথ্য হচ্ছে আগামী ১৬ ডিসেম্বর থেকে যে কেউ নতুন মোবাইল ফোনসেট ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটের রেজিস্ট্রেমন করতে হবে। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। মানে হচ্ছে এটি দেশে থাকা মানুষ বা দেশে আসা প্রবাসী সবার জন্য প্রযোজ্য। অবৈধ সেট ব্যবহার করে দেশে ও প্রবাসে অপহরণ, হুমকি, চাঁদাবাজি, জুয়া এসব নিয়ন্ত্রণের জন্য এই আইন করা হয়েছে। কাউকে হয়রানিতে ফেলার জন্য না বরং হয়রানি থেকে বাঁচার জন্য এই আইন করা হয়েছে।

প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজবকারী ও গিবতকারীদের থেকে সতর্ক থাকুন। মিথ্যা গুজব ছড়ানো ও গিবত করা ইসলামের দৃষ্টিতে অনেক বড় পাপ। গুজব কোন জায়গায় গেছে দেখেন, কেউ কেউ এই অবিশ্বাস্য তথ্য প্রচার করছে প্রবাসীরা নাকি দেশে ৬০ দিন থাকতে পারবেন! এই সব জঘন্য মিথ্যেচারকে প্রতিরোধ করুন।

তিনি আরো লিখেন, আমি জানি, আরো কিছু বিষয়ে আপনাদের প্রশ্ন আছে। সেগুলো আমি দ্রুত জানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ্ হাফেজ।

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা

নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসিকে কার্যকর ভূমিকার আহ্বান

দিনরাত ভারত-ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: এলজিআরডি মন্ত্রী

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে বদ্ধপরিকর’