হোম > জাতীয়

আইএসএসিএ ঢাকা চ্যাপ্টারের প্রেসিডেন্ট কালাম ও সেক্রেটারি ফারুক

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

আইএসএসিএ ঢাকা চ্যাপ্টারের ২০২৬–২৭ মেয়াদে মুহাম্মদ আবুল কালাম আজাদ প্রেসিডেন্ট এবং জি. এম. ফারুক আহমেদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) অনুষ্ঠিত চ্যাপ্টারের এজিএম ও নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়। জেনারেল সেক্রেটারি পদে রাশেদুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো জয়ী হন জি. এম. ফারুক আহমেদ। অন্যান্য পদে প্রার্থী না থাকায় সকলে বিনাভোটে বিজয়ী হন।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্য হলেন— ভাইস প্রেসিডেন্ট জায়নাল আবেদিন এবং পরিচালকগণ হলেন— আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, ফাহিমা খানম, মো. ওয়াহিদ মুরাদ, কাজী শাকলাইন, ড. নুরুল্লাহ শাহীন, হাসান আল মনসুর, মোহাম্মদ মোরশেদ আলম ও মাহবুব উল আলম। যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নতুন কমিটি দু’জন কোয়াপ্ট করে শূন্য পূরণের জন্য সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানো, পেশাগত দক্ষতা উন্নয়ন, জ্ঞান চর্চার পরিবেশ সৃষ্টি করা, একে-অপরের মধ্যে পারস্পারিক সম্পর্কের সেতুবন্ধন তৈরি, উদ্ভাবনী কাজ সৃষ্টি এবং সদস্যদের জন্য কল্যাণমূলক কার্যক্রম বৃদ্ধি নির্বাচিত সেক্রেটারি জেনারেল জি. এম. ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন, বিজিত-বিজয়ী সবাইকে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করাই আমার প্রধান ও একমাত্র লক্ষ্য।

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা