হোম > জাতীয়

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না, কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের সুপরিকল্পিতভাবে অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই অপরাধপ্রবণতা যেকোনো মূল্যে রোধ করতে হবে, যাতে তা আর বাড়তে না পারে।

শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম সঠিকভাবে মনিটরিং করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কৃষি কর্মকর্তাসহ সব সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং সর্বোচ্চ নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রতিটি খাতের কাজের অগ্রগতি ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার দিক থেকে আমাদের কোনো কমতি নেই। বিগত সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন—সবাই নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করুক। সবার সম্মিলিত সহযোগিতা পেলে তবেই জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রামপুলিশ সদস্যদের জন্য বড় সুখবর, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে পরিপত্র জারি

সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: সংসদে জামায়াত আমির

হয় নিরাপত্তা নিশ্চিত করুন, নয়তো পদত্যাগ করুন: ঢাবি প্রশাসনকে ডাকসু ভিপি

উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগ করতে চায় হাইবারি

কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সরকারি বিভিন্ন দপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২ পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিগত সরকারের সময়ের হত্যা মামলাও রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

‘টেন্ডারবিহীন খরচ ও এমপিদের কাজে বাধার সুযোগ নেই, তথ্য পেলেই ব্যবস্থা’

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না