হোম > জাতীয়

রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর পৃথক তিন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শান্তিনগর, মৌচাক ও মিরপুরে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, মোট ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন আহতের খবর পাওয়া যায়নি। কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বিকাল ৪ টার দিকে মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০–এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে, রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

শাহ আলী থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে কাউকে আটক করা যায়নি।

এস আলম গ্রুপের সাথে সমঝোতা নাকচ করলেন অর্থমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দেশে সর্বোচ্চ তাপমাত্রা কবে, কোথায়, কত ছিল?

বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

তিন জেলায় নতুন এসপি

৬ শর্ত মেনে সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা

যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা