হোম > জাতীয়

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার

রাজধানীর গুলশানে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সপ্তাহব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফখরুদ্দিন মো. কেফায়েত উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে মুসলিমদের ইতিহাস সম্পর্কে জানার জন্য ছাত্রদের উদ্বুদ্ধ করেন এবং বই পড়ার জন্য গুরুত্বারোপ করেন। একটা দেশের ভবিষ্যৎ কর্ণধার হিসেবে ছাত্র-ছাত্রীদের দায়িত্ব নিয়ে এখন থেকেই নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। পরে তিনি বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন। এ উপলক্ষে ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উল্লেখ্য, মঙ্গলবার ছাত্রীদের প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আলাদা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ড. আশরাফী হোসাইন।

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী