হোম > জাতীয়

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে অটোরিকশা

সংসদে সড়কমন্ত্রী

সংসদ রিপোর্টার

হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন ও ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটর সাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, এমআরটি লাইন-২ এর রুট এলাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত রুট এলাইনমেন্ট হল—গাবতলী-ঢাকা উদ্যান-বসিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড-ঝিগাতলা-সাইন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-লালবাগ-চকবাজার-মিটফোর্ট-নয়াবাজার-ধোলাইখাল-দয়াগঞ্জ-কাজলা-ডেমরা-সাইনবোর্ড-ভূইঘর-জালকুড়ি-শিবুমার্কেট-নারায়ণগঞ্জ। রুটের দৈর্ঘ্য ৩০ দশমিক ৪০ কিলোমিটার।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সারাদেশে বর্তমানে টোল আদায়ের আওতাভুক্ত ৬৭টি সেতু রয়েছে। টোল আদায় রাজস্ব আয়ের উৎস।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও ছাদ ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনের খালি ছাদে এবং ঢাকায় অফিস ভবনের ছাদে সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, রেলওয়ের অনলাইনের টিকিটের জন্য স্বল্প সময়ের মধ্যে অতিরিক্ত সংখ্যক পাসওয়ার্ড রিসেট অনুরোধ বা বারবার ক্রেডেনশিয়াল পরিবর্তনের চেষ্টা করা হলে উক্ত কার্যক্রমকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। বিগত তিনমাসে সাত হাজার ৮১০টি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে মার্চে ৪ হাজার ৩৩৪টি, এপ্রিলে ৪১৩ এবং মে মাসে তিন হাজার ৬৩টি।

তিনি বলেন, ‘সহজ-সিনেসিস-ভিনসেন’ এর সঙ্গে রেলওয়ের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের ২৪ মার্চ শেষ হবে। গোয়েন্দা সংস্থার নিকট হতে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণক পাওয়া সাপেক্ষে চুক্তিপত্রের শর্তানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস

তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন: প্রধানমন্ত্রী

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে ঢাবিতে আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের উদ্বোধন

সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস

ফের দেশজুড়ে ভ্যাপসা গরম

একটি শক্তিশালী দুদক প্রতিষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ফারুক মেহেদী

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে, বাজারে সরবরাহ সন্তোষজনক

রাজধানীর ৩ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতীয় ভিসা নিয়ে নতুন নির্দেশনা

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ