হোম > জাতীয়

নির্বাচন ইস্যুতে সারাদেশে নারী ধর্ষণ, হত্যা ও হামলা

এশিয়া মানবাধিকার সংস্থার উদ্বেগ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনের তফসিল-২০২৬ ঘোষণা ও পরবর্তী নির্বাচনী ইস্যুতে সারাদেশে রাজনৈতিক সহিংষতায় নিহত এবং নারী ও শিশু ধর্ষণ, হত্যা এবং হামলার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এশিয়া মানবাধিকার সংস্থা।

‎"ত্রয়োদশ নির্বাচন ইস্যুতে" শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্বেগ প্রকাশ করেন।

‎এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু বলেন, বাংলাদেশের ছাত্র জনতা গত ৫ আগস্ট -২০২৪ বৈষম্যের বিরুদ্ধে রক্তদান করেছেন। লাশ হয়েছে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতা। শাসকদের উচিত জুলাই অভ্যূত্থানের নির্মম স্মৃতি গুলো স্মরণ রাখা এবং ছাত্র জনতার আকাঙ্খা গুলো পূরণ করা। ছাত্র জনতার সংগ্রাম লাইনবিচ্যুতি হলে বাংলাদেশ হয়তো বহু বছর তার মাসুল গুনতে হবে।

‎তিনি বলেন সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা ও নরসিংদীতে নারীকে দলবদ্ধ ধর্ষণ ও পরবর্তী হত্যার মত লোমহর্ষক ঘটনায় মনে হচ্ছে বাংলাদেশ একটি অস্বাভাবিক পরিস্থিতির দিকে চলে যেতে পারে।

‎তিনি আরো বলেন, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত কুমিল্লা-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া তার বক্তব্যে প্রকাশ্যে ভিন্নমতের প্রার্থীকে ভোট দেওয়ার কারণে নেতাকর্মীদের স্ত্রীদের  গণ-তালাক দেওয়ার ঘোষণা  দিয়েছেন।  এধরণের বক্তব্য ও আচরণ সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘনের শামীল।

‎এশিয়া মানবাধিকার সংস্থা বাংলাদেশ সরকারের কাছে জনগণের মানবাধিকার প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান এবং নারী-শিশুসহ জনগণের স্বার্বিক নিরাপত্তা দিবেন।

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী