হোম > জাতীয়

সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল

লে. জে. মাইনুর নতুন সিজিএস, লে.জে. কামরুল হাসান রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। সেনাপ্রধানের পর সেনাবাহিনীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টডকের জিওসি ছিলেন। এই পদে আলোচিত আরেকটি নাম সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গত ১৭ জানুয়ারি থেকে পদটি খালি ছিল। সর্বশেষ এই পদে কর্মরত ছিলেন লে. জেনারেল মিজানুর রহমান শামীম।

রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সেনাবাহিনীতে তৃতীয় গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ বিবেচিত ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে।

সেনাবাহিনীর আরেকটি শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ পদ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা,যেটি সংক্ষেপে ডিজিএফআই হিসেবে পরিচিতি। ডিজিএফআইয়ের ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। ডিজিএফআইয়ের নতুন ডিজি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল