হোম > জাতীয়

৪ হাজার কোটি টাকা আত্মসাৎ, ৬০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় চুক্তি লঙ্ঘন ও নিয়মবহির্ভূত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৬০টি রিক্রুটিং এজেন্সি (ওভারসিজ কোম্পানি) এবং সেগুলোর স্বত্বাধিকারী, চেয়ারম্যান ও পরিচালকসহ মোট ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, অভিযুক্তরা সরকারি বিধি ভঙ্গ করে মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ৪ হাজার ৫৪৫ কোটি ২০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা আদায় করে আত্মসাৎ ও অর্থ পাচার করেছেন।

বুধবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদক জানায়, অভিযুক্তরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসেসের (বায়রা) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে পরস্পর যোগসাজশে সিন্ডিকেট গঠন করেন। তারা বায়রার রেজিস্ট্রেশন শর্ত ভঙ্গ করে, সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকা ব্যয়ের বহুগুণ বেশি অর্থ শ্রমিকদের কাছ থেকে আদায় করেন এবং মালয়েশিয়া সরকারের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির শর্ত লঙ্ঘন করেন।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের