হোম > জাতীয়

জামায়াতের শৃঙ্খলা-সততা সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত

পোস্টে প্রেস সচিব

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে। যা সব দলের অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জামায়াত আমিরকে নিয়ে এক পোস্টে তিনি এ কথা বলেন। এসময় জামায়াত আমিরের নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন প্রেস সচিব।

পোস্টে শফিকুল আলম বলেন—‘হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।’

তিনি বলেন, এই গভীর অনিশ্চয়তার সময়ে তার শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে যুক্ত হওয়ার সদিচ্ছা বিশেষভাবে লক্ষণীয়। তার নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সততার জন্য সুনাম বজায় রেখেছে। যা সব দলেরই অনুসরণ করা উচিত।

‘তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন— এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ’ পোস্টে উল্লেখ করেন প্রেস সচিব।

এদিকে শনিবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে এই অপারেশন হয়।

অপারেশন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহাঙ্গীর কবির জানান, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অপারেশনটা খুব ভাল হয়েছে। তাকে অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশন করা হয়েছে। তার হার্টে তিনটা ব্লকের বাইপাস করার কথা থাকলেও করা হয়েছে চারটিতে।

জাহাঙ্গাঙ্গীর কবির আরো জানান, অপারেশন পরবর্তী দুই/তিনদিন তিনি আইসিইউতে থাকবেন। তার সবকিছু স্বাভাবিক আছে। সময়মতই তাকে অপারেশন করা হয়েছে। সপ্তাহ খানেক পরই তিনি স্বাভাবিক হয়ে হাসপাতাল ছাড়তে পারবেন বলে চিকিৎসকরা আশা করছেন।

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী