হোম > জাতীয়

‘রক্তাক্ত কুয়েট’ প্রদর্শনীতে ফুটে উঠেছে হামলার চিত্র

খুলনা ব্যুরো

‘রক্তাক্ত কুয়েট’ শিরোনামে স্থান পেয়েছে ১৮ ফেব্রুয়ারির হামলার নানান চিত্র। শুক্রবার বিকেল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ওয়েলফেয়ার সেন্টারে ছবি প্রদর্শনীর মধ্যদিয়ে এটি শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, এ ছবি প্রদর্শনীর মধ্যদিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে নানান ট্যাগ লাগানোর অপচেষ্টা চালানো হচ্ছে তার অবসান হবে বলে তাদের বিশ্বাস। সেই সাথে প্রকৃত অর্থে হামলাকারী কারা সেটিও চিহ্নিত করা সহজ হবে। একই সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সহজ হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, এ প্রদর্শনীর মধ্যদিয়ে দেশবাসীর কাছে হামলার বিবরণটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই সাথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে কুফল সেটিও তুলে ধরা হচ্ছে। আমরা যখন চলে যাবো পরবর্তী প্রজন্ম তখন বুঝতে পারবে ছাত্র রাজনীতির কুফলটা কী।

ছবিতে আহত শিক্ষার্থীদের পাশাপাশি যারা হামলা করেছে তাদের ছবিও দেখা যাচ্ছে। এর মধ্যদিয়ে কর্তৃপক্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারবে বলেও শিক্ষার্থীদের বিশ্বাস।

শিক্ষার্থীরা বলেন, আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। অনেকে দায় এড়ানোর চেষ্টা করছেন। আমরা দেখাতে চাচ্ছি কারা হামলাকারী। সুতরাং যারা হামলাকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। একইসাথে যাতে হামলাকারীদের প্রমাণ যাতে কেউ বিনষ্ট করতে না পারে এবং বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্যও এ ধরনের ছবি প্রদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও শিক্ষার্থীরা মনে করেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয় স্থানীয় বহিরাগতরাও। এ নিয়ে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের অ্যাকাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয়।

এমএস

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু