হোম > জাতীয়

বন্ধ বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নেয়া হবে: বিমান প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, জামালপুর

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো চালুর উদ্যোগ নেয়া হবে। এসব বিমান বন্দর চালুর পর নতুন কোনো বিমান বন্দর হলে ময়মনসিংহ বিভাগে প্রথম বিমানবন্দর হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, বিমানকে লাভজনক করা এবং বিমানের টিকিটের দাম কমানি জনগণের সাধ্যের মধ্যে আনা হবে। বাংলাদেশে পর্যটন শিল্প সম্ভাবনাময়। আমাদের জামালপুরের পর্যটন কেন্দ্র লাউচাপড়াকে আরও আধুনিক পর্যটন কেন্দ্রসহ পর্যটকদের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, এই সরকারের ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যেমন গতকাল প্রতিশ্রুতিগুলোর মধ্যে কৃষিঋণের ১০ হাজার টাকা মওকুফ করা হয়েছে। সরকারে থেকে বোঝা যাচ্ছে-প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, নষ্ট হয়ে গেছে এবং দুর্নীতির ছোঁয়া রয়েছে। বিস্তর দুর্নীতি হয়েছে। সেগুলো পূরণ ও সংস্কার করতে সময় চান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মক্ষমতা দেখে সরকারি কর্মকর্তারা নিজেরাও পরিবর্তিত হচ্ছেন। আর যারা কাজ করতে অপারগ, তারা সরে যাচ্ছেন।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচারের বিষয়ে বলেন, সাংবাদিক নাদিম হত্যার পর বর্তমান তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ আমি বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের বাড়িতে গিয়েছিলাম ও কবর জিয়ারত করেছিলাম। সেই সময় সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবি আমরাও করেছিলাম। সাংবাদিক নাদিম হত্যার দৃষ্টান্ত বিচার হয় সেই চেষ্টা করা হবে, যেন আরো কোনো সাংবাদিক নাদিমের মতো সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে না হয়। সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত আশ্বাস দেন বিমান প্রতি মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।

বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী