হোম > জাতীয়

অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার কাজ সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কাজ অনেক দূর এগিয়েছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে।

রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন পে স্কেলের বাইরে থাকবেন যেসব সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি