হোম > জাতীয়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড় বৃষ্টিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ও বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এ জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দফতরের আওতায় ১১কেভি ভার্সিটি ফিডারের কয়েকটি এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।

তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ: মাহ্দী আমিন

ইসলামি প্রকাশনা খাতকে বিতর্কিত না করার আহ্বান প্রকাশকদের

স্বাধীন ফিলিস্তিনের পক্ষে অবিচল বাংলাদেশ

‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলে বাবা-মায়ের মতোই জাতিসংঘে ভাষণ দিলেন তারেক রহমান

জাতিসংঘের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর পুরো ভাষণ

সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ

ঢাকা মহানগর পুলিশের ১১ কর্মকর্তার রদবদল

বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে