হোম > জাতীয়

অখণ্ড পাকিস্তানের প্রায় পুরো সময় জুড়েই ছিলেন বাঙালি স্পিকার

আমার দেশ অনলাইন

বাঁ থেকে মৌলভী তমিজউদ্দিন খান, আব্দুল ওহাব খান, ফজলুল কাদের চৌধুরী ও আব্দুল জব্বার খান।

সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হয়ে পাকিস্তান সফর করছেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সফরের অংশ হিসেবে পাকিস্তানের পার্লামেন্ট ভবনে গিয়ে নিজের দাদা ও অখণ্ড পাকিস্তানের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছবির পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ওই ছবিতে ফজলুল কাদের চৌধুরীর ছবির পাশেই স্থান পেয়েছে অখণ্ড পাকিস্তানের আরেক সাবেক স্পিকার মৌলভী তমিজউদ্দিন খানের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর নতুন করে সামনে এসেছে অখণ্ড পাকিস্তানের সংসদীয় ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত অখণ্ড পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে প্রথম ১ বছর বাদ দিলে বাকি প্রায় পুরো সময় জুড়েই দেশটির জাতীয় পরিষদ বা গণপরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চারজন কৃতী বাঙালি সন্তান।

১৯৪৭ সালে দেশভাগের পর প্রথম স্পিকার বা গণপরিষদ সভাপতি ছিলেন ভারতের গুজরাটের সন্তান মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ১ বছর এ পদে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টের শীর্ষ এই পদে আসীন ছিলেন চারজন বাঙালি।

অখণ্ড পাকিস্তানের ৫ স্পিকারের তালিকা

১. মোহাম্মদ আলী জিন্নাহ: ১১ আগস্ট ১৯৪৭–১১ সেপ্টেম্বর ১৯৪৮ (বাড়ি ভারতের গুজরাটে)

২. মৌলভী তমিজউদ্দিন খান: ১ম মেয়াদে ১৪ ডিসেম্বর ১৯৪৮–২৪ অক্টোবর ১৯৫৪ এবং ২য় মেয়াদে ৬ নভেম্বর ১৯৬২–১৯ আগস্ট ১৯৬৩; ২ মেয়াদে প্রায় ৬ বছর ৭ মাস (বাড়ি বাংলাদেশের রাজবাড়ী)

৩. আব্দুল ওহাব খান: ১২ আগস্ট ১৯৫৫–৭ অক্টোবর ১৯৫৮ তথা ১ মেয়াদে ৩ বছর ২ মাস (বাড়ি বাংলাদেশের বরিশাল)

৪. এ কে এম ফজলুল কাদের চৌধুরী: ২৯ নভেম্বর ১৯৬৩–১২ জুন ১৯৬৫ তথা ১ মেয়াদে ১ বছর ৬ মাস (বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম)

৫. আব্দুল জব্বার খান: ১২ জুন ১৯৬৫–২৫ মার্চ ১৯৬৯ তথা ১ মেয়াদে ৩ বছর ৯ মাস (বাড়ি বাংলাদেশের বরিশাল)

বাঙালি চার স্পিকার ও তাদের বংশধরদের পরিচয়

মৌলভী তমিজউদ্দিন খান: রাজবাড়ীর এই কৃতী সন্তান মুসলিম লীগের হয়ে দুই মেয়াদে মোট ৮ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। তার কোনো পুত্রসন্তান ছিল না। তার মেয়ে উম্মে কুলসুম হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সম্পর্কে মৌলভী তমিজউদ্দিন খানের নাতনি জামাই।

আব্দুল ওহাব খান: শেরেবাংলা এ কে ফজলুল হকের দল কৃষক প্রজা পার্টির হয়ে ৩ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন বরিশালের সন্তান আব্দুল ওহাব খান। তার সন্তান ফখরুল আমিন খান রাজনীতিতে না এসে যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বিশ্বখ্যাত অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম ‘খান একাডেমি’র প্রতিষ্ঠাতা সালমান খান হলেন ফখরুল আমিন খানের সন্তান এবং স্পিকার আব্দুল ওহাব খানের নাতি।

ফজলুল কাদের চৌধুরী: চট্টগ্রামের এই প্রভাবশালী নেতা কনভেনশন মুসলিম লীগের হয়ে ২ বছর স্পিকার ছিলেন। তার চার ছেলের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুল জব্বার খান: বরিশালের সন্তান আব্দুল জব্বার খান মুসলিম লীগের হয়ে ৬ বছর স্পিকারের দায়িত্ব পালন করেন। তার সন্তানদের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে সুপরিচিত মুখ হলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

#ডব্লিউএ

৪৬তম বিসিএসে ১ হাজার ৪১৬ জনের নিয়োগ, প্রকাশ গেজেট

খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও হাসিনার মা’ লেখা ক্যালেন্ডার নিয়ে তোলপাড়

রেলওয়ের নিরাপত্তা জোরদারে দুই হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

জুলাইয়ের শক্তিকে হত্যাযোগ্য করার নতুন মিশনে নেমেছে ফ্যাসিবাদী মিডিয়া: এম আবদুল্লাহ

গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর

সন্ত্রাসীদের আইনের আওতায় আনার নির্দেশ আইজিপির

ফিলিস্তিনের আজাদি আন্দোলনে আগামীতে ঢাকা থেকেই নেতৃত্ব দেওয়া হবে: সাদিক কায়েম

ইসলামাবাদে দেওয়া স্পিকারের বক্তব্যে নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

প্যারালিগ্যাল সেবায় সহজ হবে ন্যায়বিচার: আইনমন্ত্রী