হোম > জাতীয়

সাগরে নিম্নচাপ, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার

এক সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ এলাকা প্রায় বৃষ্টিহীন। সেইসঙ্গে দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে সারাদেশে দিনরাতে গরম বেড়েছে যথেষ্ট। বেশ কয়েকদিন দেশের বেশির ভাগ এলাকা প্রায় বৃষ্টিহীন থাকার পর শুক্রবার সকাল ছয়টার দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।

এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ, পরে ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এর প্রভাব মূলত ভারতের ওডিশা উপকূলে অন্ধপ্রদেশে পড়ার সম্ভাবনা প্রবল। তবে বাংলাদেশের, বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে ও উপকূলে প্রভাব পড়তে পারে। আর এর প্রভাবে টানা ৩দিন বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়- তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

এদিকে থেকে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। গতকাল বহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সামান্য বৃষ্টি হয়েছে দু–একটি স্থানে।

এর মধ্যে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৯ মিলিমিটার। শ্রীমঙ্গলে সামান্য বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র ছিল বৃষ্টিহীন। এতে গরমের তীব্রতা বেড়েছে। এ অবস্থা আরো ২/৩ দিন থাকার পর লঘুচাপ থেকে নিম্নচাপের প্রভাবে আগামী ২৯ অক্টোবর থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আজ দুপুর ১২টার দিকে আমার দেশকে বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে এর প্রভাবে দেশের উপকূলসহ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তিনি বলেন, বৃষ্টি হতে পারে আগামী বুধবারের দিকে। তবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কম।

এর চার দিন আগে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হলেও তা দ্রুতই দুর্বল হয়ে পড়ে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে একেবারেই পড়েনি। তবে এরই মধ্যে আজ শুক্রবার সকালে বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সৃষ্টি হয়েছে। এক লঘুচাপ শেষ হতেই পুনরায় নতুন করে সৃষ্ট হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, এ পর্যন্ত লঘুচাপের যে গতিপ্রকৃতি, তাতে ঘনীভূত হয়ে নিম্নচাপে এবং পরে ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এর প্রভাব বাংলাদেশের উপকূলে তত বেশি হবে না বলেই মনে করছেন তারা। তবে চলতি সপ্তাহের শেষের দিকে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন