হোম > জাতীয়

ভারতে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি

রাজশাহী ব্যুরো

প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার ৪০৮ আরোহী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে। তাদের ভিন্ন একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া

জুলাই গণঅভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তে ধীরগতি

বাংলাদেশের সীমান্তে ‘আরেক কাশ্মীর’ হওয়ার পদধ্বনি

প্রধানমন্ত্রীর সঙ্গে আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র

সৌরবিদ্যুৎ খাতে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ সরকারের

রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

দুই দপ্তরের সচিব রদবদল

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ইসিতে অষ্টম দিনে জাবি সিনেট সদস্যসহ বিএনপির ৫৪ মনোনয়নপত্র সংগ্রহ

প্রান্তিক মানুষ চায় গণমাধ্যমে তাদের অধিকারের বিষয় উঠে আসুক