হোম > জাতীয়

পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি

তাজুল ইসলাম

আমার দেশ অনলাইন

বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাক্ট রিসার্চ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Indigenous Identity is Irrelevant for Bangladesh’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মোট ভূখণ্ডের এক-দশমাংশ। এটি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বিভিন্ন অপশক্তি এই অঞ্চলটিকে অস্থির করার চেষ্টা করছে। তাই রাজনীতিবিদদের উচিত এই সমস্যার একটি স্থায়ী ও চূড়ান্ত সমাধান করা।’

তিনি আরো বলেন, ‘একটি রিট পিটিশনের মাধ্যমে ২০০৮ সালে প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা ভোটার হওয়ার সুযোগ পান। এছাড়া ওই রিট পিটিশনের মাধ্যমেই পার্বত্য অঞ্চল থেকে সেনাক্যাম্প প্রত্যাহার না করার জন্য ইনজাংশন নেওয়া হয়েছিল।’

তাজুল ইসলাম বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের মাধ্যমে সবার জন্য সমান নাগরিক মর্যাদা নিশ্চিত করেছিলেন।’

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ