হোম > জাতীয়

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে পূর্ব রায়েরবাজারের জাহানারা ভ্যালী নামের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শেখ রোমান (৩৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩২), তাদের তিন বছরের শিশুপুত্র রুহান এবং রোমানের শ্যালক অপু (২৩)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে রান্নার জন্য চুলা ধরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ওই ঘরে আগে থেকেই গ্যাসলাইন লিকেজ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুলায় ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

দগ্ধ রোমানের ভাই মো. মামুন জানান, তার ভাই একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করেন। নেত্রকোনা জেলায় তাদের গ্রামের বাড়ি হলেও পরিবার নিয়ে তারা দীর্ঘদিন ধরে রায়েরবাজারের ওই ভাড়া বাসায় থাকছিলেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে প্রাথমিকভাবে মূল্যায়ন করা হয়েছে। তাদের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। শেখ রোমানের শরীরের ৭০ শতাংশ, পিংকি আক্তারের ৭৫ শতাংশ, শিশু রুহানের ৩৫ শতাংশ এবং অপুর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

তাদের সবাইকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন চিকিৎসক।

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী