হোম > জাতীয়

কমলো হার্টের ১০ ধরনের রিংয়ের দাম

স্টাফ রিপোর্টার

আবারো কমলো হৃদরোগীদের (হার্ট) চিকিৎসায় বহুল ব্যবহৃত তিনটি কোম্পানির করোনারি স্টেন্টের (হার্টের রিং) দাম। যেখানে তিন হাজার থেকে সর্বোচ্চ ৮৮ হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। রিংয়ের মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের পর রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত বছরের এপ্রিলের প্রথম সপ্তাহে বিভিন্ন কোম্পানির তৈরি ২৩ ধরনের রিংয়ের দাম নির্ধারণ করে দিয়েছিল ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তিনটি কোম্পানির ১০ ধরনের রিংয়ের দাম কমানোর পাশাপাশি একটি স্টেন্টের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নতুন মূল্যে কোম্পানিভেদে সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত রিংয়ের দাম নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেডট্রোনিকের তৈরি রিসলিউট অনিক্সের রিংয়ের দাম ১ লাখ ৪০ হাজার ৫শ টাকা থেকে কমিয়ে ৯০ হাজার টাকা করা হয়েছে। একই কোম্পানির অনিক্স ট্রুকরের দাম ২০ হাজার টাকা কমিয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা।

বস্টন সায়েন্টিফিকের প্রোমাস এলিটের দাম সাত হাজার টাকা কমিয়ে ৭২ হাজার, প্রোমাস প্রিমিয়ার স্টেন্ট তিন হাজার টাকা থেকে ৭০ হাজার, সাইনার্জির দাম ২৭ হাজার টাকা কমিয়ে ৯০ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। সাইনার্জি শিল্ড এখন থেকে পাওয়া যাবে ৯০ হাজার টাকায় আর সাইনার্জি এক্সডি মিলবে ১ লাখ টাকায়।

এছাড়াও অ্যাবোটের জায়েন্স প্রাইম স্টেন্টের দাম সাড়ে ষোল হাজার টাকা কমে এখন থেকে বিক্রি হবে ৬০ হাজার টাকায়, জায়েন্স আলপাইন ৯০ হাজার টাকা এবং জায়েন্স সিয়েরার দাম পঞ্চাশ হাজার টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালগুলো যেন এসব স্টেন্টের নির্ধারিত দামের সঙ্গে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের বেশি টাকা যেন না নিতে পারে, সে বিষয়টি তদারক করতে স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরকে বলা হয়েছে। এছাড়াও অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের বাইরে কোনো কার্ডিওভাসকুলার ও নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস যেন না কেনা হয়, সেদিকেও নজরদারি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিজিডিএ’র পরিচালক ড. মো. আকতার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘তিন কোম্পানির ১০ ধরনের হার্টের রিংয়ের দাম কমানো হয়েছে। এসব রিংয়ের মূল্যে অনেক বেশি ছিল। পর্যায়ক্রমে বাকি কোম্পানিগুলোর রিংয়ের দাম কমাবে মূল্য নির্ধারণ কমিটি। নতুন মূল্য কার্যকর আগামী সপ্তাহে।’

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী