হোম > জাতীয়

‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টকে শক্তিশালী করতে ১০ বছরের স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন করা হবে’

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) একটি দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞদের পরামর্শে ১০ বছর মেয়াদী স্ট্রাটেজিক প্ল্যান প্রণয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০১০ সংশোধন ও নির্দেশিকা হালনাগাদ করে সময়োপযোগী করা হবে। তিনি জানান, সরকারি জমি বরাদ্দ পেলে বিসিসিটির জন্য নিজস্ব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে, যা সংস্থার কার্যক্রম পরিচালনায় স্থায়িত্ব ও গতিশীলতা আনবে।

তিনি আরো বলেন, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পসমূহের পেটেন্ট অধিকারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, প্রকল্প কার্যক্রমের রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

পরিবেশ উপদেষ্টা ট্রাস্টের জনবলের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে জনবলকে আরো কার্যকর ও প্রভাবশালী করে গড়ে তুলতে হবে। তিনি জনকল্যাণে কাজ করার জন্য বিসিসিটির কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ; অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ; বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি উল হক, সচিব (উপসচিব) শেখ মনিরুজ্জামান-সহ পরিবেশ মন্ত্রণালয় ও বিসিসিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে