হোম > জাতীয়

সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

আতিকুর রহমান নগরী

বায়ুদূষণ রোধে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

একইসাথে বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মত বিনিময়ের সময় পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এটি রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে।’

পাশাপাশি জিরো সয়েল, নো ব্রিক ফিল্ডসহ এয়ার কোয়ালিটি নিয়ে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা।

একইসাথে সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, ‘বায়ুদূষণ রোধে শীতকাল বা আগামী অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ করা হবে। পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে পুরোনো মেয়াদোত্তীর্ণ গাড়ি। এছাড়া নতুন ২৫০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান ড. ইউনূসের

মানুষ সমস্যা নয়, সমাধানের শক্তি

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বেড়েছে নিত্যপণ্যের দাম

দূরপাল্লার বাসে ৮ ও সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে