হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হলেন ডা. আমান

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার বিশিষ্ট অর্থপোডিক চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।

রোববার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা তদারকি এবং জরুরি চিকিৎসা সমন্বয় করবেন।

উল্লেখ্য, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরতিহীন চিকিৎসাসেবা দিয়েছেন। প্রচারবিমুখ এই চিকিৎসক প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন।

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল