হোম > জাতীয়

বিচার বিভাগ সংস্কারে পৃথক সচিবালয় অধ্যাদেশ আসছে

স্টাফ রিপোর্টার

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ’র বিচার বিভাগ সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে উচ্চ আদালতের জন্য আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উপদেষ্টাদের বৈঠকে সম্মতির পর শীঘ্রই অধ্যাদেশটি আইন আকারে আসছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বৃহস্পতিবার আয়োজিত ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর ল’রিপোটার্স ফোরামের ‘ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা’র সভাপতিত্বে কর্মশালায় বিচারপতি ফারাহ মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি-বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফ্যান লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় এ কর্মশালায় অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার এবং প্রধান বিচারপতির আইন সংস্কার সংক্রান্ত রোডম্যাপ বাস্তবায়নের প্রধান মুয়াজ্জেম হোসেন, এনআইএমসি-র পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলী মাশরাফ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ  ড. কাবিল খান, ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম, এনআইএমসি-এর পরিচালক সুমনা পারভীন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।  

বিচারপতি ফারাহ মাহবুব তার বক্তৃতায় জনসাধারণের নিকট বিচারিক সেবা প্রদানের জন্য মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে ‘ল’ রিপোর্টার্স ফোরামসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের প্রতি সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। জনগণের আইনি অধিকার নিশ্চিত করতে রিপোর্টিং এর কার্যকর দিক নিয়ে কর্মশালায় ফলপ্রসূ করণকৌশল নির্ধারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা বলেন, দেশের বিদ্যমান আইনি কাঠামোকে শক্তিশালী করতে আইন প্রতিবেদকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গণমাধ্যমকর্মী ও আইন প্রতিবেদকদের ভূমিকা চলমান আইনি সংস্কার কার্যক্রমে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফ্যান লেলার এবং সুইডেন দূতাবাসের হেড অব মিশন মারিয়া স্ট্রাইডসম্যান তাদের বক্তৃতায় প্রধান বিচারপতির সংস্কার কার্যক্রমের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা বিচারব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা সমুন্নত রাখতে প্রস্তাবিত আইনি সংস্কার সংক্রান্ত রোডম্যাপ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিকল্পে একযোগে কাজ করছে বলে জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট,সুইডিশ অ্যাম্বাসি,ইউএনডিপি এবং সুপ্রিম কোটের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ধন্যবাদ বক্তব্য দেন ‘ল' রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন।

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী