হোম > জাতীয়

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্লাটফর্ম ওইপি উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আইএলও এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্লাটফর্ম (ওইপি) এর উদ্বোধন হয়েছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই ডিজিটাল প্লাটফর্মের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক একান্ত সচিব সারওয়ার আলম বলেন, এটি একটি সমন্বিত অনলাইন পদ্ধতি যা বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী ব্যক্তির, রিক্রুটিং এজেন্সি, বিদেশি নিয়োগকর্তা, বাংলাদেশ মিশন এবং বিএমইটি প্রশিক্ষণ ও ছাড়পত্র প্রদান করতে পারবে।

তিনি জানান, সরকারের নিজস্ব এই ডিজিটাল প্ল্যাটফরমে শতভাগ অনলাইনে বিএমইটি কর্তৃক সরাসরি বহির্গমন ছাড়পত্র প্রদান করা হচ্ছে। যার ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীগণ স্বল্প সময়ে এবং কম অভিবাসন ব্যয়ে বহির্গমন ছাড়পত্র নিয়ে বিদেশ গমন করছেন।

এছাড়া বৃহত্তর ২১টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিইএমও) হতে বহির্গমন ছাড়পত্র বিকেন্দ্রীকরণের নিমিত্ত প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা

নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসিকে কার্যকর ভূমিকার আহ্বান

দিনরাত ভারত-ভারত না করে নিজের দেশের কথা চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: এলজিআরডি মন্ত্রী

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে বদ্ধপরিকর’