হোম > জাতীয়

ইসির তালিকা থেকে বাদ যাচ্ছে ২১ লাখ ভোটার

আতিকুর রহমান নগরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকালে এ তালিকা প্রকাশ করে ইসি।

এ তালিকায় গত ৩০ জুন পর্যন্ত নতুন ভোটার যুক্ত হয়েছে ৪৪ লাখের বেশি। বর্তমানে দেশে ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। তবে তালিকা থেকে মৃত ভোটার বাদ যাচ্ছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন।

নতুন খসড়াতে দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য আগামী ২২ আগস্ট পর্যন্ত সময় পাবেন নতুন ভোটাররা। এর পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৪ আগস্ট ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে

বলা হয়েছিল, আগামী ১০ আগস্ট ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত এমন নিবন্ধিত ভোটারদের নাম থাকবে, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার আগে। একইসঙ্গে, মৃত ভোটারদের কর্তনের জন্য একটি তালিকাও প্রকাশ করা হবে।

সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং কোনো সংশোধন বা ত্রুটিবিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ এর মাধ্যমে দরখাস্ত করতে হবে) দাখিল করা যাবে ২১ আগস্ট পর্যন্ত।

দাখিলকৃত দরখাস্তগুলো সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক নিষ্পত্তির শেষ করা হবে ২৪ আগস্টের মধ্যে। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী