হোম > জাতীয়

সিলেটে ফের ভূমিকম্প অনুভূত

স্টাফ রিপোর্টার

সিলেটে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলায়।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্যের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তা গোলাম মোস্তফা ।

সংস্থাটি দেওয়া তথ্যমতে, এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ৪ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এ ছাড়া ৯ ফেব্রুয়ারি আরও একটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা গোলাম মোস্তফা আমার দেশকে বলেন, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব দিকে ১৮৭ কিলোমিটার এর দূরত্ব ।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেছেন, এটা স্বল্পমাত্রার ও গতানুগতিক, মাঝেমধ্যেই এ ধরনের ভূমিকম্প হয়ে থাকে এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জামায়াত নেতা মোস্তফা কামালের জন্য দোয়া কামনা