হোম > জাতীয়

‘মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি হবে’

বিশেষ প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ পর্যন্ত নির্মিত ৩৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের অধিকাংশই কাঙ্ক্ষিত মানোত্তীর্ণ। তবে কিছু মসজিদের বিষয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।

বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শন শেষে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, মডেল মসজিদ নির্মাণে অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিবেচনায় নেওয়া হচ্ছে এবং এগুলো তদন্ত করা হবে। তদন্ত কমিটির নিকট হতে প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড. খালিদ জানান, ২০২৬ সালের মধ্যে এ প্রকল্পের বাকী ২১৪টি মসজিদ তৈরি করা হবে। এসব মসজিদ নির্মাণকাজ নিবিড়ভাবে তত্ত্বাবধান করা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে দেশের সকল জেলা ও উপজেলায় সাড়ে নয় হাজার কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। সরকারি অর্থায়নে এ মসজিদ নির্মাণ করছে গণপূর্ত অধিদপ্তর এবং মনিটরিংয়ের দায়িত্বে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী-পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ প্রভৃতির ব্যবস্থা রয়েছে।

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী