হোম > জাতীয়

রোমে ২৬২ যাত্রীসহ আটকা বিমানের ড্রিমলাইনার

ডানার ফ্ল্যাপ বিকল

স্টাফ রিপোর্টার

ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল হয়েছে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ে।

বিমানের প্রকৌশল বিভাগ জানায়, যাত্রীরা উড়োজাহাজে ওঠার পর পাইলটের চূড়ান্ত পরীক্ষায় ফ্ল্যাপ কাজ না করার বিষয়টি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয় এবং উড্ডয়ন বাতিল করা হয়। তিন ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের হোটেলে নেওয়া হয়।

ফ্লাইটটিতে মোট ২৬২ জন যাত্রী ছিলেন—এর মধ্যে ১৫ জন বিজনেস ক্লাসের এবং ২৪৭ জন ইকোনমি ক্লাসের। যাত্রী ও ক্রু সবাই বর্তমানে হোটেলে অবস্থান করছেন।

বিমানের জনসংযোগ বিভাগের জিএম এ বি এম রওশন কবীর জানান, ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে পাঠানো হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। ত্রুটি সারানো হলে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে আনা হবে; বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নেই।

এর আগে সাম্প্রতিক সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে এবং দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে আসে।

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী