হোম > জাতীয়

৯৯৯ নম্বরে ফোনকলে আটকে পড়া দুই শিশু উদ্ধার

স্টাফ রিপোর্টার

ফরিদপুরের সদরপুরে ঘরের দরজার ভেতরে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের সদরপুর থানাধীন খালাসীডাঙ্গি বাবুরচর এলাকার এক কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এ তথ্য জানান।

তিনি জানান, তার সাড়ে তিনবছর এবং দেড়বছর বয়সী দুই শিশুসন্তান ঘরের দরজা লক করে আটকে পড়েছে। ঘরের দরজাটি ছিল পুরু স্টিলের তৈরি, যেটি তাদের পক্ষে ভাঙা সম্ভব নয়। এখন শিশু দুইজন রুমের ভেতর কান্নাকাটি করছে। দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান কলার।

৯৯৯ কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার কলটি গ্রহণ করেছিলেন।

তাৎক্ষণিকভাবে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনে দ্রুত উদ্ধারের ব্যবস্থার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।

সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা ভেঙে শিশু দুইজনকে উদ্ধার করে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের