হোম > জাতীয়

বাঁচতে চায় পাঁচ বছরের ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশু মাহি

আমার দেশ অনলাইন

পাঁচ বছরের নুসরাত জাহান মাহি মরণব্যাধি ব্লাড ক্যানসারের সঙ্গে লড়ছে।

বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে দুরন্ত শৈশবে মেতে থাকার কথা, সেই বয়সে নুসরাত জাহান মাহি লড়ছে মরণব্যাধি ব্লাড ক্যানসারের সঙ্গে। ছোট্ট এই শিশুটির শরীরে দুরারোগ্য ব্যাধি কেড়ে নিয়েছে তার শৈশবের চঞ্চলতা।

বর্তমানে মাহি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি ও অনকোলজি বিভাগে (১৫ তলা, ওয়ার্ড নং-১৫১১) চিকিৎসাধীন। চরম আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মাহির বাবা মোহাম্মদ মিন্টু ইসলাম পেশায় একজন অটোচালক। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারের পক্ষে ক্যানসারের মতো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার দীর্ঘমেয়াদি খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

চিকিৎসার অর্থের অভাবে যেন থমকে না যায় ফুটফুটে মাহির জীবন। সামান্য সহযোগিতাই পারে এই ছোট্ট শিশুটিকে নতুন জীবন ফিরিয়ে দিতে। সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।

মাহির চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার বাবার নম্বরে- ০১৭৯৯-১৮৪৬০০ (বিকাশ ও নগদ)।

এমএমআর

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

বর্তমান কর্মএলাকা বহাল রাখাসহ পাঁচ দফা দাবি নিকাহ রেজিস্ট্রারদের

বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ মাউশির

জিয়াউলের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মনে হচ্ছিল আনন্দভ্রমণে বের হয়েছেন: ইলিয়াস আলীর স্ত্রী

দেশের বাণিজ্য ঘাটতি ২৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল