হোম > জাতীয়

টিসিবির পণ্যের ট্রাক সেল শুরু আজ

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির ট্রাক সেলে (খোলাবাজারে) পণ্য বিক্রি কার্যক্রম আজ রোববার শুরু হচ্ছে। এবার টিসিবির ট্রাক সেলের পণ্যের দাম বেড়েছে, তবে কমেছে পরিধি। গত মার্চ মাসে টিসিবি ৬৪ জেলায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করলেও এবার ঢাকাসহ চার মহানগর এবং পাঁচ জেলায় কার্যক্রম চালাবে।

গত মার্চ মাসে ভোজ্যতেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা ও চিনি ৭০ টাকা কেজি দরে বিক্রি করলেও এবার মশুর ডাল কেজিতে ১০ টাকা বেড়ে ৭০ টাকা, ভোজ্যতেল কেজিতে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকা এবং চিনি কেজিতে ১০ টাকা বেড়ে ৮০ টাকা করেছে টিসিবি। তবে গত মার্চের তুলনায় পণ্যের দাম বাড়লেও মে মাসের তুলনায় কমেছে।

এ কার্যক্রম ঢাকা মহানগরে ১৩ সেপ্টেম্বর এবং ঢাকার বাইরে তিনটি মহানগর ও পাঁচ জেলায় ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানিয়েছে টিসিবি।

সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপপরিচালক (বাণিজ্যিক) শাহাদত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলমান আছে। পাশাপাশি রোববার থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে সংস্থাটি। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫, গাজীপুর মহানগরীতে ৬, কুমিল্লা মহানগরীতে ৩, ঢাকা জেলায় ৮, কুমিল্লায় ১২, ফরিদপুরে ৪, পটুয়াখালীতে ৫ ও বাগেরহাট জেলায় ৫টি ট্রাকের মাধ্যমে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন এ কার্যক্রম চলবে।

শুক্রবার বাদে দৈনিক ট্রাক প্রতি ৫০০ সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মশুর ডাল বিক্রি করবে টিসিবি। যেকোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

এবার একজন ক্রেতা কেজিপ্রতি ৭০ টাকা দরে দুই কেজি মশুর ডাল, প্রতি লিটার ১১৫ টাকা করে দুই লিটার সয়াবিন তেল এবং ৮০ টাকা দরে এক কেজি চিনি কিনতে পারবেন। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মাঝে বিক্রয় মূল্য আগের মতো বহাল থাকবে। বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভোজ্যতেল ১০০ টাকা, মশুর ডাল ৬০ টাকা এবং চিনি ৭০ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি।

সর্বশেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত মে মাসে টিসিবি ট্রাক সেলে দেশব্যাপী পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করে। ওই সময় পণ্যের দাম বাড়ানোয় এক ভোক্তা ১৩৫ টাকা কেজি দরে দুই লিটার সয়াবিন তেল, ৮০ টাকা কেজি দরে দুই কেজি মশুর ডাল এবং ৮৫ টাকায় এক কেজি চিনি কিনতে পারেন।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন